মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫২
রাজনীতি

সমালোচনার মুখে পিছু হটল সিলেট মহানগর বিএনপি, ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
18-09-2026 3,934 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
সমালোচনার মুখে পিছু হটল সিলেট মহানগর বিএনপি, ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ইশতাক আলী চৌধুরী সিলেট প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর ২০২৬: ব্যাপক সমালোচনা ও আপত্তির মুখে অবশেষে পিছু হটল সিলেট মহানগর বিএনপি। অচেনা তিন প্রবাসীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চার দিনের মাথায় স্থগিত করা হয়েছে।

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা তিনজন হলেন যুক্তরাজ্যপ্রবাসী ফয়ছল আহমদ ও মোহাম্মদ হুমায়ুন মিলাদ এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুর হারুন। তাঁদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার বিষয়টি ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এর পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


কেন এই সমালোচনা?

দলীয় সূত্রে জানা যায়, তিনটি কারণে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দেখা দেয়:


১. অচেনা মুখ:মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছিল, যাঁদের উপদেষ্টা করা হয়েছে, তাঁরা দলীয় রাজনীতিতে ‘অচেনা’। কেন্দ্রের অনুমতি ছাড়াই তাঁদের অগঠনতান্ত্রিকভাবে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।


২. প্রবাসে থেকে উপদেশ কীভাবে?* মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান প্রতিবাদ জানিয়ে বলেন, "কমিটি সিলেট মহানগরের। আর উপদেষ্টা করা হচ্ছে প্রবাসীদের। প্রবাসে থেকে তাঁরা কীভাবে দেশে থাকা নেতা-কর্মীদের উপদেশ দেবেন?"


৩. যুক্তরাজ্য বিএনপিতেও ক্ষোভ: যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম বলেন, "ফয়সল আহমদ জাসাসের একটি পদে ছিলেন, তবে তিনি যুক্তরাজ্য বিএনপির রাজনীতিতে সক্রিয় নন। অন্যদিকে মোহাম্মদ হুমায়ুন দলীয় রাজনীতিতে তেমন পরিচিত নন। আমরা বিএনপির নেতা-কর্মীরা উনাকে চিনি না। মহানগর বিএনপির উপদেষ্টা পরিষদে তাঁরা ঠাঁই পাওয়ায় যুক্তরাজ্য বিএনপিতেও সমালোচনা হচ্ছে।"

এ বিষয়ে যোগাযোগ করলে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি (উপদেষ্টা পরিষদের তিনজন সংযোজনের বিজ্ঞপ্তি) আপাতত স্থগিত করা হয়েছে। এর গঠনপ্রক্রিয়া যথাযথ ছিল না।’

ফলে আপত্তি, সমালোচনা এবং গঠনতন্ত্র না মানা—মূলত এই তিন কারণে সিদ্ধান্ত নেওয়ার চার দিনের মাথায় বিষয়টি নিয়ে পিছু হটেছেন সিলেট মহানগর নেতৃত্ব।