মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪২
রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমখানায় মামুন সরকারের দোয়া ও মধ্যাহ্নভোজ

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
02-09-2026 5,195 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমখানায় মামুন সরকারের দোয়া ও মধ্যাহ্নভোজ
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


‎নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:‎মো: মুশফিকুর রহমান তুহিন 

‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় আলহাজ্ব ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার।

‎

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  গতকাল আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

‎

‎দোয়া মাহফিল শেষে এতিমখানার শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন মামুন সরকার। এ সময় তিনি এতিম শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

‎

‎মামুন সরকার বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছি। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছি। এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।”

‎

‎এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।