মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০
সারাদেশ

শাল্লায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের করুণ মৃত্যু

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
03-08-2026 8,404 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শাল্লায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের করুণ মৃত্যু
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


​স্টাফ  রিপোর্টার:: মোঃ ফারুক

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

1. ​শাকিল মিয়া (১৫), পিতা: মোখলেছ মিয়া

2. ​ছিল্লো মিয়া (১৪), পিতা: শিপুল মিয়া

​তারা উভয়েই শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে শাকিল ও ছিল্লো একসাথে গোসল করতে বের হয়। গোসল করতে যাওয়ার পথে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির টানা তারের (সাপোর্টিং তার) সাথে হাত লেগে যায়। এতে করে তারা দুজনই ঘটনাস্থলে মারাত্মকভাবে বিদ্যুতায়িত হয়ে পড়ে।

​পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

​একই গ্রামের দুই কিশোরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো কান্দিগাঁও ও শান্তির নগর পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।