বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
স্টাফ রিপোর্টার:: মোঃ ফারুক
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
1. শাকিল মিয়া (১৫), পিতা: মোখলেছ মিয়া
2. ছিল্লো মিয়া (১৪), পিতা: শিপুল মিয়া
তারা উভয়েই শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে শাকিল ও ছিল্লো একসাথে গোসল করতে বের হয়। গোসল করতে যাওয়ার পথে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির টানা তারের (সাপোর্টিং তার) সাথে হাত লেগে যায়। এতে করে তারা দুজনই ঘটনাস্থলে মারাত্মকভাবে বিদ্যুতায়িত হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই গ্রামের দুই কিশোরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো কান্দিগাঁও ও শান্তির নগর পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।