মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ রাত ৮:২১
সারাদেশ

সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসৎ সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে অভিযান

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
26-11-2026 49 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসৎ সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে অভিযান
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


সিন্ডিকেট ও দালাল প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এসআরবি-৭, চট্টগ্রাম এর বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২০ জনকে সর্বমোট ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান।


সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসৎ সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। অভিযানে হাতেনাতে ২০ জন দালালকে আটক করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের অর্থদণ্ড প্রদান করেন।

 

সাম্প্রতিক সময়ে দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের তৎপরতা বেড়ে যাওয়া সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রাম অদ্য ২৬ নভেম্বর ২০২৬ইং তারিখে আনুমানিক ১০১৫ ঘটিকা হতে ১১৩০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এসআরবি-৭, চটগ্রাম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২০ জন দালালকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময় উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক আটককৃত ২০ জনকে সর্বমোট ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত দালাল চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদের জানা যায়, তারা মূলত গ্রামের দরিদ্র, অসহায়, যারা সরকারী চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে এবং সরকারী হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনা সাপেক্ষে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরণের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়।


উল্লেখ্য, মানুষ অসুস্থতা থেকে মুক্তি পেতে সরকারি হাসপাতালে স্বল্প/বিনামূল্যে সুচিকিৎসার প্রত্যাশা নিয়ে এসে থাকে। পক্ষান্তরে সরকার কর্তৃক হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে। দেশের সরকারী হাসপাতাল কেন্দ্রীক দালালচক্রের অসৎ সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় সরকারী মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য সর্বসাধারণের সচেতনতা একান্ত প্রয়োজন, পাশাপাশি হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য এসআরবি’র এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।