মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৯
সারাদেশ

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখার বারান্দায় টায়ার জ্বালিয়ে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
20-11-2026 899 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখার বারান্দায় টায়ার জ্বালিয়ে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার (শাখা কোড: ০৮৬৫) কার্যালয়ের বারান্দায় গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 


শাখা ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যারা দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছেন, এই আগুনের তাপ তাদের ঘরেও পৌঁছাতে পারে।


পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।