ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার ১৯ নভেম্বর ২০২৬:
সন্ত্রাসী বাহিনী কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব রাহেদুল ইসলাম রঞ্জুর উপর পৈশাচিক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে জজ কোর্ট প্রাঙ্গণ, সিলেটে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল, সিলেটের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সিলেটের বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন। এ সময় বক্তারা আইনজীবীর উপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, আইনজীবীর উপর হামলা মানে ন্যায়বিচারের উপর হামলা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।