মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৩
সারাদেশ

শ্রীমঙ্গলে লকডাউন প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ র‍্যালি

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
19-11-2026 545 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে লকডাউন প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ র‍্যালি
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

মৌলভীবাজার জেলাপ্রতিনিধি মোঃ আবদাল মিয়া,

১৯ নভেম্বর ২০২৬, বুধবার

নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিরোধে শ্রীমঙ্গলে বিক্ষোভ র‍্যালি ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি শ্রীমঙ্গল শহরের শাহী ঈদগা থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।

র‍্যালি শেষে রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ সঞ্চালনা করেন তুহিন চৌধুরী।

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন শ্রীমঙ্গলের জনগণ প্রত্যাখ্যান করেছে। লকডাউনের নামে কোনো ধরনের নৈরাজ্য, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবে।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।