মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৭
সারাদেশ

নিষিদ্ধ লীগের নাশকতার প্রতিবাদে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের রাজপথে অবস্থান ও বিক্ষোভ মিছিল

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
10-11-2026 912 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
নিষিদ্ধ লীগের নাশকতার প্রতিবাদে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের রাজপথে অবস্থান ও বিক্ষোভ মিছিল
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


নিষিদ্ধ লীগের বোমাবাজি, অগ্নিসংযোগ ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর, পাঁচলাইশ থানা ও বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটস্থ ১৬ শহর সুপার মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল কোভিদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কোভিদ আপেল।

এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আব্দুল মান্নান, জাফর হোসেন, রনি, ইব্রাহিম খলিল, খোরশেদ আলম টিটু, জাবেদ শাফায়াত, সোবহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বোমাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।