মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫২
সারাদেশ

নেত্রকোনা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডের চিকিৎসার জন্য মালয়েশিয়ায়

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
08-11-2026 1,437 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
নেত্রকোনা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডের চিকিৎসার জন্য মালয়েশিয়ায়
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


সম্মানিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণ

আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর মহোদয় বর্তমানে মেরুদণ্ডের চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইনশাআল্লাহ, আগামী ১১ নভেম্বর তারিখে তাঁর মেরুদণ্ডের একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হবে।

এমতাবস্থায় মাননীয় সংসদ সদস্য মহোদয় তাঁর নির্বাচনী এলাকা (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) সহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালার কাছে আমাদের প্রার্থনা— অস্ত্রোপচারটি যেন সফলভাবে সম্পন্ন হয় এবং আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে আনেন।