মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৯
সারাদেশ

*শরীয়তপুরের পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাশ*

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
07-11-2026 1,201 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
*শরীয়তপুরের পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাশ*
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


_রবিউল মোল্লা _শরীয়তপুর জেলা প্রতিনিধি_

শরীয়তপুরের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে মাছটি নড়িয়া উপজেলার সুরেশ্বর মৎস্য আড়তে নিলামে ১৬ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়। ভোরে জেলে সবুজ দেওয়ান মাছটি আড়তে নিয়ে আসেন। পরে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আয়নাল খান।

জেলে সবুজ দেওয়ান জানান, বৃহস্পতিবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই বিশাল পাঙ্গাশ মাছটি দেখতে পান। এত বড় মাছ পেয়ে তিনি ও তাঁর সঙ্গীরা বেশ আনন্দিত।

স্থানীয়রা জানান, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছ ধরার মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে। বিশেষ করে পাঙ্গাশ ও বাঘাড় মাছ তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে।

মাছ ব্যবসায়ী আয়নাল খান বলেন, প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনেছি। কিছু লাভ রেখে এটি বিক্রি করা হবে।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, পদ্মার সুস্বাদু এ ধরনের মাছ খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনীরা খবর পেলেই কিনে নেন। বড় মাছ বিক্রি করে জেলেরা ভালো দাম পাওয়ায় বেশ খুশি হন।