মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৫
সারাদেশ

নায়েকপুরে তরুণদের ঐক্যবদ্ধ প্রয়াসে সুন্নি মহাসম্মেলন, ধর্মীয় আবহে মুখরিত মাখনা উত্তরপাড়া

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
22-10-2026 1,840 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
নায়েকপুরে তরুণদের ঐক্যবদ্ধ প্রয়াসে সুন্নি মহাসম্মেলন, ধর্মীয় আবহে মুখরিত মাখনা উত্তরপাড়া
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোনার মদনে হোসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠতম ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনার মদন উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠতম ইসলামী সুন্নি মহাসম্মেলন-২০২৬।

মদন থানাধীন নায়েকপুর ইউনিয়নের মাখনা উত্তরপাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হোসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার আটপাড়া উপজেলার আলিপুর দরবার শরীফের প্রধান শাহজাদা ছৈয়দ মহাব্বত শাহ্ আল কাদেরী পীর সাহেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের হক।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ছৈয়দ গোলাম কিবরিয়া আজহারী। তিনি আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার সিইও এবং ঢাকার শান্তিপুর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা এম এম হাফিজ মোজাম্মিল আহমেদ। তিনি সিলেটের মৌলভীবাজারের বানেশ্রী জামে মসজিদের খতিব।

এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা নুর আলম সিদ্দিকী আল মুজাদ্দেদী, আরবি শিক্ষক, ভাটিয়াপাড়া দাখিল মাদ্রাসা, ময়মনসিংহ।

অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলার মাখনা এলাকার ইমাম হোসাইন (রা.) জামে মসজিদের ইমাম ও খতিব।

মহাসম্মেলন সফলভাবে আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের হোসাইনিয়া সুন্নি যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফায়েল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সুমন মিয়ার নেতৃত্বাধীন সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, শ্রম ও নিষ্ঠায় সম্মেলনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, তরুণ সমাজের এমন সম্মিলিত উদ্যোগ ধর্মীয় মূল্যবোধ চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় সম্মেলনটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ধর্মীয় এই আয়োজনের মধ্য দিয়ে মাখনা উত্তরপাড়ায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তরুণদের ঐক্য, সম্মিলিত প্রচেষ্টা ও ধর্মীয় চেতনার সমন্বয়ে হোসাইনিয়া সুন্নি যুব সংগঠনের এই আয়োজন এলাকায় একটি স্মরণীয় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।