মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫
সারাদেশ

শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুরঞ্জিত রায় তপন

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
18-10-2026 1,908 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুরঞ্জিত রায় তপন
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

মৌলিবাজার জেলা প্রতিনিধি:মোঃআবদাল মিয়া

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন শাখার সভাপতি সুরঞ্জিত রায় তপন ইউনিয়ন অধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।


শনিবার (১৭ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের কুঁড়িপাড়া ভৈরবথলী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, লাহারপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, জাম্বুরাছড়া চা বাগান দুর্গাপূজা মন্ডপ, ছিমাইলত সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ এবং লাহারপুর বিকাশ বৈদ্যের বাড়ী (ব্যক্তিগত দুর্গাপূজা মন্ডপ) সস্ত্রীক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোর বিভিন্ন খোঁজখবর নেন। পূজারী এবং আগত দর্শনার্থীদের যাতে কোনপ্রকার সমস্যা না হয় আয়োজক কমিটিকে সেদিকে নজর রাখার পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।