মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৯
সারাদেশ

সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
13-10-2026 2,157 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার ১৩ অক্টোবর ২০২৬

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার ১২ অক্টোবর ২০২৬ সিলেটের বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।


ঘটনা:

গত রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা এবং সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।


ঘটনা যেভাবে ঘটলো:

স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, রবিবার রাতে কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর গোপনে ছবি তুলছিলেন আমিন নামের এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে হৃদয় বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে খবর দিয়ে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।


নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন বলেন, "আমার ভাবির ছবি তোলা নিয়ে প্রতিবাদ করায় আমিনসহ কয়েকজন মিলে ভাইকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করেছে।"


পুলিশের বক্তব্য:

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।


আজ সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। নিহতের পরিবার ও হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।