মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২
সারাদেশ

আরিফুল হক চৌধুরীর এপিএস সোহেলের বিরুদ্ধে দুদকের মামলা-সিসিকের সুহেল সীমান্তের গডফাদার!

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
11-10-2026 2,454 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
আরিফুল হক চৌধুরীর এপিএস সোহেলের বিরুদ্ধে দুদকের মামলা-সিসিকের সুহেল সীমান্তের গডফাদার!
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার ১০ অক্টোবর ২০২৬ :

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারি (এপিএস) সোহেল আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।


বিস্তারিত আসছে এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও দুদক সূত্রে জানা গেছে, একই ধারায় গতকালই সিলেটের আরেক আলোচিত এপিএস শহীদ চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। সিসিকের এই দুই এপিএসকে ঘিরে এখন তোলপাড় সিলেট।


কে এই সোহেল আহমদ? দুর্নীতিতে দুরন্ত উত্থান:


অনুসন্ধানে জানা গেছে, সোহেল আহমদের চাকরি জীবন শুরু ২০০৬ সালে। পদ ছিল সিলেট সিটি কর্পোরেশনের আদায়কারী, বেতন মাত্র ৩০০০ টাকা। তখন দুই বেলা পেট ভরে খেতে পারতেন না।


সেই সোহেলই এখন সিলেট শহরের অভিজাত এলাকার বাসিন্দা। অভিযোগ আছে:


- সিলেট শহরে স্ত্রীর নামে-বেনামে একাধিক বহুতল ভবন।

- দামি গাড়ি, শপিং মলে দোকান, বিপুল পরিমাণ জমি।

- ব্যাংকে কোটি টাকার এফডিআর ও চলতি আমানত।


সূত্র জানায়, প্রথমে সিসিকের দুর্নীতির কিং খ্যাত প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের ছায়াতলে আশ্রয় নেন সোহেল। পরে সবচেয়ে বড় সৌভাগ্য আসে যখন তিনি আরিফুল হক চৌধুরীর ‘একান্ত সহকারী’ হিসেবে নিয়োগ পান। এই পদ পেয়েই শূন্য থেকে রাতারাতি কোটিপতি বনে যান। সিসিক তার কাছে আলাদীনের চেরাগে পরিণত হয়।


সীমান্তের গডফাদার হিসেবে পরিচিতি:


বিভিন্ন পত্রিকায় প্রকাশিত "সিসিকের সুহেল সীমান্তের গডফাদার" শিরোনামে অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান, বালু-পাথর কোয়ারি নিয়ন্ত্রণ এবং মোবাইল চোর সিন্ডিকেটের সঙ্গেও তার যোগসূত্রের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তাকে সীমান্ত ব্যবসার ‘মূল আলাপকারী’ হিসেবে চিহ্নিত করা হয়।


অন্যদিকে গতকাল দুদকের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর এপিএস শহীদ চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদের মামলা করেন। ৫ জানুয়ারি পুলিশ ও ওয়ার্ড প্রতিনিধিদের উপস্থিতিতে তার রাজবাড়ী এলাকার বাসায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হলেও তিনি জমা দেননি।

দুদক জানিয়েছে, আরিফুল হকের এপিএস সোহেলের বিরুদ্ধেও একই কায়দায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে কোটি কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে। শিগগিরই তার ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করা হবে।