মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৫
সারাদেশ

সিজারের অনুরোধ উপেক্ষা, মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
11-10-2026 2,556 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
সিজারের অনুরোধ উপেক্ষা, মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার :১০ অক্টোবর ২০২৬

সিলেটের বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও সিজারের অনুরোধ উপেক্ষা করায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রাতে এক হৃদয়বিদারক ঘটনায় গোলাপি কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ কোলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার বাবাকে — ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নগরজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে।

স্বজনদের অভিযোগ: নবজাতকের পরিবারের দাবি, প্রসূতির প্রসব বেদনা ওঠার পর রাত ৮টার দিকে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় চিকিৎসককে বারবার সিজারিয়ান অপারেশনের অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ নরমাল ডেলিভারির চেষ্টা করতে থাকে।

পরিবারের অভিযোগ, দীর্ঘ ৫-৬ ঘণ্টা প্রসূতিকে লেবার রুমে আটকে রাখা হয়। এ সময় শিশুর হার্টবিট কমে আসছিল। বারবার সিজারের জন্য অনুরোধ করলেও দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা গুরুত্ব দেননি। শেষ পর্যন্ত শিশুটি গর্ভেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়।

নবজাতকের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি বারবার পায়ে ধরেছি, বলেছি সিজার করেন। তারা শোনেনি। আমার বাচ্চাটাকে মেরে ফেলল।"

হাসপাতালের বক্তব্য: এ বিষয়ে মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রশাসনের নজরদারি কোথায়?

এর আগেও সিলেটসহ দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে সিজারে পেটে গজ রেখে সেলাই, নার্স দিয়ে ডেলিভারি করানো এবং চিকিৎসকের অনুপস্থিতিতে নবজাতকের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। গত ৮ অক্টোবর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পেটে গজ রেখে সেলাইয়ের কারণে বিথী আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর পর দেশজুড়ে আলোচনা চলছে।

সিলেটের সিভিল সার্জন অফিস জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, মাউন্ট এডোরার মতো বড় বেসরকারি হাসপাতালেও যদি এই ধরনের অবহেলা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অবিলম্বে সিসিটিভি ফুটেজ জব্দ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।