মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৬
সারাদেশ

সিলেটের তিন ঐতিহ্যবাহী সেতুর বেহাল দশা, ক্ষোভে নগরবাসী — সওজের বিরুদ্ধে দুর্নীতি ও অবহেলার অভিযোগ

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
08-10-2026 2,671 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
সিলেটের তিন ঐতিহ্যবাহী সেতুর বেহাল দশা, ক্ষোভে নগরবাসী — সওজের বিরুদ্ধে দুর্নীতি ও অবহেলার অভিযোগ
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার ০৭ অক্টোবর ২০২৬:

ঢাকা-সিলেট মহাসড়কের লাইফলাইন হিসেবে পরিচিত সিলেটের তিনটি গুরুত্বপূর্ণ সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বছরের পর বছর সংস্কারের নামে টালবাহানা, নিম্নমানের কাজ ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। এ নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বিরুদ্ধে চরম দুর্নীতি ও অবহেলার অভিযোগ উঠেছে।


শেরপুর সেতু — ঢাকা-সিলেট মহাসড়কের গলার কাঁটা:কুশিয়ারা নদীর ওপর ঢাকা-সিলেট মহাসড়কের ১৮৬ কিলোমিটারে অবস্থিত শেরপুর সেতুটি ৪০ বছরের পুরোনো। সেতুটির ডেক স্ল্যাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত যান চলাচল আংশিক ও পূর্ণ বন্ধ রেখে মেরামত করা হয়।


সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন নিজেই জানিয়েছেন, পরিকল্পনার অভাবে বিকল্প সড়ক ব্যবহার করতে হয়েছে যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর লাখ টাকা বরাদ্দ দেখিয়ে শুধু জোড়াতালি দেওয়া হয়, স্থায়ী সমাধান হয় না। ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম মোহাম্মদ ফজলুল করিমের দপ্তর থেকে বারবার সময়সূচি পাল্টানোয় ভোগান্তি বাড়ছে।


কিন ব্রিজ — ঐতিহ্য আজ হকার মার্কেট:১৯৩৬ সালে ব্রিটিশ আসামের গভর্নর স্যার মাইকেল কিনের নামে নির্মিত ১১৫০ ফুট দীর্ঘ এই লোহার সেতুটি সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলে ১৯৭৭ সালে এটি মেরামত করা হয়।


ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন বন্ধ করে শুধু মোটরসাইকেল ও পথচারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কিন্তু সওজ ও বাংলাদেশ রেলওয়ের ঠেলাঠেলিতে ২০২০ সালে ২ কোটি ১৫ লাখ টাকা চাওয়া হলেও কাজ শেষ হয়নি ২০২৪ সালেও।


অন্যদিকে সেতুটি দখল করে হকাররা বাজার বসিয়েছিল। গত ১৩ সেপ্টেম্বর সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই-রাফিন সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে হকার উচ্ছেদ করা হয়।


সবচেয়ে বড় অভিযোগ — কিন ব্রিজের পাশে নতুন ঝুলন্ত সেতুর জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) ৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ দেখালেও সওজ ‘এপ্রোচ সড়কের জায়গা নেই’ অজুহাতে প্রকল্পটি বাতিল করে দেয়। সচেতন মহলের প্রশ্ন, বিদেশি বিনিয়োগ ফিরিয়ে দিয়ে পুরোনো সেতুকে টিকিয়ে রাখার নাটক কি দুর্নীতি ঢাকার কৌশল?


শাহপরান সেতু — ভাঙনের মুখে:

সুরমা নদীর ওপর নির্মিত শাহপরান সেতুর দুই পাশের সংযোগ সড়ক ও নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। কুশিয়ারা ও সুরমার ভাঙনে ইতোমধ্যে বালাগঞ্জ-শেরপুর সড়কের একটি সেতু ভেঙে পড়েছে। স্থানীয়রা বলছেন, প্রতি বর্ষায় পানি উন্নয়ন বোর্ড ও সওজ একে অপরকে দোষারোপ করে, কিন্তু স্থায়ী বাঁধ বা সেতু রক্ষার কাজ হয় না।


এলাকাবাসীর দাবি:তিনটি সেতুর স্থায়ী সংস্কার, নতুন ঝুলন্ত সেতুর প্রকল্প পুনর্বহাল এবং সওজের গত ৫ বছরের মেরামত বাজেটের অডিট প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিকরা। তারা বলছেন, আশ্বাস নয়, দৃশ্যমান কাজ চাই।

সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের অনিয়ম দুর্নিতী ও লুঠপাতের অনুসন্ধানী রিপোর্ট ধারাবাহিক ভাবে  চলমান থাকবে।