মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫২
সারাদেশ

মদনে কৃষক বাচ্ছু হত্যা মামলার প্রধান আসামি আতিকুল গ্রেফতার।

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
06-10-2026 2,515 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
মদনে কৃষক বাচ্ছু হত্যা মামলার প্রধান আসামি আতিকুল  গ্রেফতার।
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন :মদন ,নেত্রকোনা।


 নেত্রকোনার মদনে  কৃষক বাচ্চু মিয়া (৬০) কে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম (কুল ইসলাম )কে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ কৃষক সেজে হাওর থেকে  গ্রেপ্তার করেছে।

 মদন থানা অফিসার  ওসি সালাহ উদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি এক বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। ৫ (অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রাম থেকে পুলিশ কৃষক সেজে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত প্রধান আসামি আতিকুল ইসলাম অরফে কুল ইসলাম( ৫০)

 উপজেলা নায়েকপুর ইউনিয়নের মাখনা উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

 পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬/০৩/২০২৬ ইং তারিখ,  বিকাল  ৫টার দিকে বাচ্চু মিয়া নিজ জমির ধানক্ষেতে গিয়ে দেখতে পান, ক্ষেতের মধ্যে কয়েকটি গরু ধান খাচ্ছে এবং নষ্ট করছে। 

একই ইউনিয়নের মাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে গরুর মালিক মোঃ আতিকুল ইসলাম (কুল ইসলাম)-এর সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তিনি তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করে বাচ্ছু মিয়ার উপর।

 প্রধান  আসামি  কুল ইসলামের বাঁশের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে  ঘটনা স্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।

 পরে নিহত বাচ্চু মিয়ার  ছেলে মোঃ আলামিন বাদী হয়ে মদন থানা একটি হত্যা মামলা দায়ের করেন। 

মোঃ আতিকুল ইসলাম (কুল ইসলাম)কে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। প্রধান আসামী দীর্ঘ এক বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিল। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল লুঙ্গি গামছা পড়ে কৃষক সেজে তাকে গ্রেফতার করেছে। আজ  তাকে নেত্রকোনা জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।