মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:২৭
সারাদেশ

জাহাজের লস্কর থেকে লন্ডনি: সিলেটিদের অভিবাসনের আদি ইতিহাস

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
26-09-2026 3,146 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
জাহাজের লস্কর থেকে লন্ডনি: সিলেটিদের অভিবাসনের আদি ইতিহাস
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার:

 ২৬ সেপ্টেম্বর২০২৬ সিলেটকে কেন দ্বিতীয় লন্ডন বলা হয়, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রায় দেড়শ বছরের পুরনো জাহাজের খোলে। আজ লন্ডনের ব্রিকলেন যখন বাংলা টাউন নামে পরিচিত, তার সূচনা হয়েছিল অনিশ্চয়তা আর শ্রমের ঘাম ঝরিয়ে।

১. লস্কর যুগ - সূচনা (১৮৭৩-১৯২০) যুক্তরাজ্যে বাঙালিদের বসতির ইতিহাস শুরু হয় ১৯ শতকের শেষ দিকে। ১৮৭৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিলেটি তরুণরা জাহাজের লস্কর (নাবিক), রাঁধুনি ও খালাসি হিসেবে বিলেতে পাড়ি জমায়। কলকাতা, চট্টগ্রাম ও বোম্বে বন্দর থেকে ব্রিটিশ বাণিজ্য জাহাজে তাদের কাজ ছিল ইঞ্জিন রুমে কয়লা ঠেলা, যাকে বলা হতো ফায়ারম্যান।

প্রচন্ড বৈষম্য আর কম বেতন সত্ত্বেও তারা জাহাজ থেকে পালিয়ে পূর্ব লন্ডনের ডকল্যান্ড এলাকায় ছোট ছোট আস্তানা গড়ে তোলে। লেখক ক্যারোলাইন অ্যাডামস লিখেছেন, ১৯২৫ সালে লন্ডনে একজন হারিয়ে যাওয়া বাঙালি তার সঙ্গীদের খোঁজ করছিল, যা প্রমাণ করে তখনই একটি ছোট কমিউনিটি গড়ে উঠেছিল।


১. শিকল অভিবাসন ও চেইন মাইগ্রেশন

প্রথম দিকের লস্করদের আগমনটা ছিল "শিকল অভিবাসন" প্রক্রিয়ায়, যেখানে এক গ্রামের একজন আরেকজনকে নিয়ে আসতেন। জাহাজের খালাসীরা সবাই সাধারণত একই গ্রাম বা আত্মীয় ছিল, তারা একে অন্যকে ভাইয়ের চোখে দেখতো।

কার্ডিফের প্রথম ভারতীয় রেস্টুরেন্টের মালিক নবাব আলী বলেছিলেন, "চতুর্দিকে সিলেটী হবার কারণটা বলি। এরা সবাই একে অন্যকে সাহায্য করেছে। আমি নিজে এনেছি বিশজন, আর জাহাজ থেকে তো এনেছি কমসে কম দুইশ। ভেবে দেখেন, এরা সবাই যদি বিশজন করে আনে...এই হল কাহিনী।"

তারা লন্ডনের কষ্টার্জিত পয়সা সিলেটে পাঠাতো। গ্রামে গ্রামে কাঁচা ঘরের জায়গায় গড়ে উঠতে থাকে পাকা ইটের দালান। তখনই তাদের নাম হয় "লন্ডনি"।

১. স্বর্ণযুগ - ৫০ ও ৬০ এর দশক ১৯৫০ এবং ৬০ এর দশকে বিপুল সংখ্যক বাংলাদেশি ব্রিটেনে পাড়ি জমায় যাদের অধিকাংশই ছিল সিলেটি। ব্রিটেনের দুর্বল অভিবাসন নীতির সুযোগে তারা আত্মীয়-স্বজনদেরও নিয়ে যেতে থাকে। ১৯৪৬ সালে লন্ডনে মাত্র ২০টি ভারতীয় রেস্টুরেন্ট ছিল, ১৯৬০ সালে তা ৩০০ এবং ১৯৮০ সালে ৩০০০ ছাড়িয়ে যায়, যার ৯০ ভাগের মালিক ছিলেন সিলেটি।

শুরুতে পাকিস্তানি হলেও, ইংরেজদের কাছে নস্টালজিয়ার কারণে তারা রেস্টুরেন্টের নাম রাখতো "ইন্ডিয়ান"। এই কারি ইন্ডাস্ট্রিই আজ ব্রিটিশ অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ।

১. স্থায়ী বসতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এবং ৭০-এর দশকে 'পারিবারিক পুনর্মিলন' আইনের মাধ্যমে সিলেটিরা স্থায়ীভাবে লন্ডনের টাওয়ার হ্যামলেট, ব্রিকলেন ও স্পিটালফিল্ডে বসবাস শুরু করে। এই এলাকাই আজকের বিখ্যাত বাংলা টাউন।