মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭
সারাদেশ

দূর্গাপুর উপজেলা ৭ নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন এম এ সালাম দিশারী।

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
18-09-2026 3,715 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
দূর্গাপুর উপজেলা ৭ নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন এম এ সালাম দিশারী।
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।নেত্রকোণা।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে ব্যস্ত সময় পার করছেন  গাওকান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  বর্তমান উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এম এ সালাম দিশারী।

নির্বাচনকে ঘিরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও‌ তৃণমূলের সাধারণ মানুষের  বাড়ি বাড়ি  গিয়ে নিয়মিত যোগাযোগ করছেন। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করছেন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন এম এ সালাম দিশারী। একই সঙ্গে সাধারণ মানুষের সাথে কথা বলে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠপর্যায়ে এম এ  ছালাম দিশারীর নাম মানুষের মূখে মূখে রয়েছে। এরই ধারাবাহিকতায় এম এ সালাম দিশারীকেও বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেখা যাচ্ছে।

তিনি গনমাধ্যমকে বলেন, দলীয় চুড়ান্ত সিদ্ধান্ত পেলে ও দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করিব ইনশাআল্লাহ।

এ বিষয়ে তিনি আরও বলেন, "নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের কথা শুনছি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছি। এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার চেষ্টা করছি।"

গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়তে শুরু করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।