মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৬
সারাদেশ

সিলেটের মিরবক্সটুলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, আল মদিনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
18-09-2026 3,741 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
সিলেটের মিরবক্সটুলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, আল মদিনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ইশতাক আলী চৌধুরী সিলেট প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর ২০২৬ : সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে আল-মদিনা ফার্মেসী এন্ড মেডিকেল সার্ভিসেসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ওষুধগুলো পরে ফার্মেসির সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়।

৯৯ শতাংশ ওষুধই মেয়াদোত্তীর্ণ:

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফার্মেসিটির ফ্রিজে বিভিন্ন ধরনের ওষুধ সংরক্ষণ করা ছিল। অভিযানকালে সেগুলোর মেয়াদ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, সংরক্ষিত ওষুধের প্রায় ৯৯ শতাংশের মেয়াদ শেষ হয়ে গেছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ওষুধগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বলেন, ফার্মেসিটির ফ্রিজে বিভিন্ন ধরনের ওষুধ সংরক্ষণ করা ছিল। সেগুলো পরীক্ষা করে প্রায় ৯৯ শতাংশ ওষুধের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি ধরা পড়ে। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির মতো অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।