মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৬
সারাদেশ

১৯ সেপ্টেম্বরের লংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাজীপুরের জনসভাস্থল পরিদর্শন

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
16-09-2026 3,688 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
১৯ সেপ্টেম্বরের লংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাজীপুরের জনসভাস্থল পরিদর্শন
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে আগামি ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে প্রথম জনসভাস্থল গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় বিশেষ টিম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করে। এ সময় লংমার্চকে কেন্দ্র করে পথসভাস্থলের প্রস্তুতি, জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তারা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল ঘোষিত ৭ দফা দাবির ভিত্তিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে এর প্রথম পথসভা হবে গাজীপুরে। ভোগড়া বাইপাস এলাকায় ব্যাপক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।

মোঃ মোবারক হোসাইন আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে লং মার্চকে ঘিরে মানুষের মধ্যে সাড়া সৃষ্টি হয়েছে। ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে তিনি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

তিনি গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, লং মার্চকে কেন্দ্র করে ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবেন বলে তারা আশা করছেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।


জামায়াতে ইসলামীর নেতারা জানান, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিদর্শন টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর জনাব খাইরুল হাসান, মু হোসেন আলী,  সেক্রেটারি আ স ম ফারুক, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, গাজীপুর সিটি মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান, ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম, মেট্রো সদর থানা আমীর ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছাদেকুজ্জামান খানসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।