মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৫
সারাদেশ

শাল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপিত

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
04-09-2026 5,121 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শাল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপিত
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী পালিত হয়েছে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,ডুমরা রাম কৃষ্ণ গোসাঁইর আখড়ায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয় আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আখড়া পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন:

• ​আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি

• ​মোহাম্মদ সুহেল আহমদ, অফিসার ইনচার্জ, শাল্লা থানা

• ​অধ্যাপক তরুণ কান্তি দাশ, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (শাল্লা শাখা)

• ​বকুল আহমেদ তালুকদার, সাংবাদিক

• 

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা সুধাংশু রঞ্জন দাশ, রেবতী চৌধুরী, নিকুঞ্জ তালুকদার ও রবীন্দ্র সরকার। আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বাবুল চন্দ্র দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরীসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

​আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবকল্যাণ, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।