মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
সারাদেশ

শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় টমটমচালক নিহত, আটক ২

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
03-09-2026 5,801 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় টমটমচালক নিহত, আটক ২
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

 মৌলভীবাজার:প্রতিনিধি :মোঃআবদাল মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ব্যাটারিচালিত টমটমচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটি জব্দসহ চালক ও হেলপারকে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭) একটি ব্যাটারিচালিত টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমচালক আব্দুল মান্নানের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় তিন সন্তান ও পরিবার নিয়ে বসবাস করতেন।

দুর্ঘটনার পর সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)-কে আটক করে।

সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহতের এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।