মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯
সারাদেশ

মদন পৌরসভায় বিতরণ না করে ফেলে রাখা শত শত ডাস্টবিন, ক্ষুব্ধ বাবরের প্রশ্ন—‘হোয়াট ইওর প্রবলেম?’

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
03-09-2026 5,381 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
মদন পৌরসভায় বিতরণ না করে ফেলে রাখা শত শত ডাস্টবিন, ক্ষুব্ধ বাবরের প্রশ্ন—‘হোয়াট ইওর প্রবলেম?’
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোণার মদন পৌরসভায় বিতরণ না করে বছরের পর বছর ফেলে রাখা শত শত ডাস্টবিন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পৌরসভার কর্মকর্তার কাছে এর কারণ জানতে চেয়ে তিনি প্রশ্ন করেন, ‘হোয়াট ইওর প্রবলেম? আপনার সমস্যাটা কী বলেন?’

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় মদন পৌরসভা কার্যালয় পরিদর্শনে গিয়ে পৌরসভার ভগ্নদশা এবং বিতরণ না করে শত শত ডাস্টবিন ফেলে রাখার বিষয়টি দেখে ক্ষুব্ধ হন তিনি।

পৌরসভা কার্যালয়ে থাকা ডাস্টবিনগুলো সম্পর্কে একজন কর্মকর্তার কাছে জানতে চান লুৎফুজ্জামান বাবর। জবাবে ওই কর্মকর্তা জানান, ডাস্টবিনগুলো ২০২৪ সালে মদন পৌরসভায় পৌঁছেছে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেন এগুলো মানুষের মাঝে বিতরণ করা হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আওয়ামী লীগ গিয়েছে দুই বছর হয়েছে। ডাস্টবিনগুলো কেন ফেলে রাখা হয়েছে? এগুলো তো মানুষের ব্যবহারের জন্য। দুই বছর, আড়াই বছর ধরে কেন আপনারা এগুলো ফেলে রেখেছেন? হোয়াট ইওর প্রবলেম? আপনার সমস্যাটা কী বলেন?’

পৌরসভার আরেকটি কক্ষে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে এনে পৌরসভায় তার কতদিনের কর্মকাল এবং ভবনের এমন বেহাল অবস্থার কারণ জানতে চান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি নানা অনিয়মের বিষয়েও কর্মকর্তাদের কাছে প্রশ্ন করেন তিনি।

মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগ ও বাস্তব চিত্র সামনে আসায় বেশ কিছু বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদ সদস্য।

এর আগে বুধবার নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত হাওর অঞ্চলের নারীদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান জুবায়দা রহমান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় শিক্ষা বিস্তারে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন লুৎফুজ্জামান বাবর।

হাওর অঞ্চলের ইজারা প্রথা প্রসঙ্গে তিনি বলেন, ‘হাওরের ইজারা প্রথা বিষয়টি সময়সাপেক্ষ। একটি একটি করে ধৈর্যশীলতার সঙ্গে মোকাবিলা করা হবে।’

এ ছাড়া সড়কে চাঁদাবাজি বন্ধসহ এলাকার সব ধরনের অনিয়ম দূর করার আশ্বাস দেন তিনি। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন নেত্রকোণা-৪ আসনের এই সংসদ সদস্য।