চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের ডবলমুরিং ও হালিশহর থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এবং বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।
২৭ আগস্ট ২০২৬ তারিখে মো. কামাল নামে এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর দেওয়া লিখিত আবেদনে অভিযোগ করেন, একটি চক্র এলাকার বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছে এবং ডবলমুরিং থানার নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছে।
আবেদনে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রি, নারী সরবরাহ ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ করা হয়েছে। তারা হলেন ১) হান্নান প্রকাশ, মাগির দালাল ছোট পুল ২) ইয়াবা ব্যাবসায়ী বেলাল ৩) হেপি সরকার নারী সাপ্লাইয়ার তার দুই মেয়ে ১) মারজান আক্তার( কাসপিয়া), ২) মাহি।
অভিযোগকারী দাবি করেন, হান্নান, ইয়াবা ব্যাবসায়ী বেলাল,হেপি সরকার নারী সাপ্লাইয়ার তার দুই মেয়ে মারজান আক্তার( কাসপিয়া), মাহি চক্রের কর্মকাণ্ডে ডবলমুরিং ও হালিশহর এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।