মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫
সারাদেশ

শ্রীমঙ্গলে বিএনপি ও যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: বিশাল আনন্দ র‍্যালী

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
01-09-2026 5,277 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে বিএনপি ও যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: বিশাল আনন্দ র‍্যালী
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

আবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। ১লা সেপ্টেম্বর উপলক্ষে শহরের শাহীবাগ এলাকা থেকে এক বিশাল আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ও শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোড প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল পৌরসভা মাঠে গিয়ে সমাপনী সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের  সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।বক্তব্য শেষে অতিথিবৃন্দ ও যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয় এবং উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উপভোগের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। উক্ত কর্মসূচিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।