মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮
সারাদেশ

ছাত্রীর সাথে অশ্লীল ভিডিও মুছে দিতে ৩০ হাজারে রফাদফার ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
24-08-2026 6,143 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
ছাত্রীর সাথে অশ্লীল ভিডিও মুছে দিতে ৩০ হাজারে রফাদফার ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

চট্টগ্রামে এক ছাত্রীর সাথে একটি কোচিং সেন্টারের শিক্ষকের অসামাজিক কার্যকলাপের ভিডিওকে কেন্দ্র লঙ্কাকাণ্ডের সৃষ্টি হয়েছে। উক্ত ভিডিওটি মুছে দেওয়ার জন্য একটি পক্ষ অভিযুক্ত শিক্ষক আসিফের নিকট থেকে ৩০ হাজার টাকা দাবী করলে তিনি দাবীকৃত টাকা প্রদান করে চুক্তিপত্র সৃজনের সময় একজন গণমাধ্যমকর্মী সেই লেনদেনের বিষয়টি কৌশলে ভিডিও ধারণ করেন। ভিডিওটি নিয়ে সংবাদ প্রকাশ করার প্রস্তুতি নিলে বিষয়টি জানতে লম্পট কোচিং শিক্ষক আসিফ উক্ত গণমাধ্যমকর্মীর অফিসে হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়।


জানা যায়, চট্টগ্রাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র ও কথিত ছাত্রদল নেতা আসিফুর রহমান খান চকবাজারের সায়েন্স কেয়ার নামক কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। তিনি সম্প্রতি নবম শ্রেণির এক ছাত্রীর সাথে ছাত্রীর বাসায় শারীরিক সম্পর্কে লিপ্ত হলে সেই অন্তরঙ্গ দৃশ্যটি পার্শ্ববর্তী এক যুবক ভিডিও ধারণ করে। পরে ঐ যুবক মাহমুদুল হাসান রিপন নামে আরেক যুবককে বিষয়টি জানালে তিনি আরো কয়েকজনকে সাথে নিয়ে আসিফকে কোচিং থেকে বের হওয়ার সময় ডেকে পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে নিয়ে ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবী করেন। আসিফ নিরূপায় হয়ে তাদের দাবীকৃত টাকা দিতে সম্মত হন এবং পরবর্তীতে যেকোন সমস্যা এড়াতে চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা রিদোয়ানকে সহযোগিতার জন্য অনুরোধ করেন। রিদুয়ান বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে সাংবাদিক ফারুক আহম্মেদের চান্দগাঁও থানাধীন অফিসে নিয়ে যায়। 


সাংবাদিক ফারুক বিষয়টি জানতে পেরে অবাক হয়ে যায়। তিনি বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রতিবেদন প্রকাশের জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য ভবিষ্যতে প্রয়োজনীয়তা রয়েছে বলে কৌশলে উভয়পক্ষকে  ঘটনা সংক্ষেপে জানানোর কথা বলে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিক ফারুক অনুসন্ধান শুরু করলে লম্পট শিক্ষক আসিফ গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) মুহসিন কলেজ ছাত্রদল নেতা জাহাঙ্গীর, চান্দগাঁও থানা ছাত্রদল নেতা রায়হানের নেতৃত্বে প্রায় ২৫০-৩০০ জন বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে সাংবাদিক ফারুকের অফিসে মব সৃষ্টি করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় ফারুককে বাঁচাতে ছাত্রদল নেতা রিদুয়ান এগিয়ে আসলে তাকেও মারধর করে তার পকেটে থাকা প্রায় ৫ হাজার টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। হামলাকারীরা অফিসের একটি ল্যাপটপ, কম্পিউটারের মনিটর ও নগদ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।