মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২১
সারাদেশ

শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
24-08-2026 6,146 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন (বলাৎকার) ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাকে আটক করে। আটক রাকিবুল শ্রীমঙ্গলের সুনগইড় গ্রামের রফিক মিয়া ও সফিনা বেগমের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক প্রায় এক মাস ধরে ওই শিশুটির ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। এতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সবশেষ রোববার সকালে শিক্ষক নির্দেশমতো কাজ না করায় শিশুটিকে মারধর করেন, যার ফলে তার শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন তৈরি হয়। পরবর্তীতে শিশুটির পরিবার শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত শিক্ষককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর শরীরে আঘাত ও নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় থানায় ৩৩ নম্বর মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই হাবিবুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।