মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৩
সারাদেশ

৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বায়েজিদে মামলা, আসামি অজ্ঞাতাসহ ৯ জন

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
23-08-2026 6,384 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বায়েজিদে মামলা, আসামি অজ্ঞাতাসহ ৯ জন
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মোহাম্মদ শাহজাহান মজুমদার নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। মামলায় মোহাম্মদ সেলিম প্রকাশ খোকনকে প্রধান আসামি করে আরও তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার বাদী শাহজাহান মজুমদার চট্টগ্রাম মহানগরের হালিশহর থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী আকবর মজুমদারের ছেলে। তার দায়ের করা মামলাটি বায়েজিদ বোস্তামী থানায় তদন্তাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি মোহাম্মদ সেলিম প্রকাশ খোকন বায়েজিদ থানাধীন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের স্টারশিপ গলি মোড় এলাকার বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে বায়েজিদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার জাহাঙ্গীর সদাগরের বাড়ির বাসিন্দা মো. রানাকে। তিনি মাইনুল ইসলামের ছেলে। তৃতীয় আসামি এনামুল হক, তিনি মরহুম আব্দুর রশিদের ছেলে। চতুর্থ আসামি একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. কায়েস। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ কর্তৃক গোপন সূত্রে জানা যায় , ১নং আসামী সেলিম উদ্দিন প্রকাশ খোকনের নামে বায়েজিদ মাদকের একাধিক মামলা রয়েছে , ২নং মোঃ রানা এর নামে মারামারি ও চুরি এবং অপহরণ মামলা রয়েছে, ৩ নং আসামি এনামুল হক এর নামে জুলাই আগস্টে ছাত্র-জনতার ওপরে হামলার দায়ে একাধিক মামলা রয়েছে, ৪ নং আসামি মো. কায়েস সহ প্রতিটা আসামীর নামেই আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।এজাহারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (চক্রেসো), চট্টগ্রামের সম্পত্তি নিয়ে বিরোধের সূত্র ধরে ঘটনার সৃষ্টি হয়। মামলার বাদী ওই সোসাইটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, তপশিলভুক্ত প্রায় ১০ দশমিক ৪২ একর পাহাড়ি টিলা ভূমি নিয়ে পূর্বে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে লিজ ও হস্তান্তর সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়। ১৯৯২ সালের ৭ মে রেজিস্ট্রেশনকৃত ২৮৬২ নম্বর এওয়াজ দলিলের মাধ্যমে উক্ত ভূমি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কাছে হস্তান্তর করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে। বাদীর অভিযোগ, গত ২৯ মে ২০২৬ তারিখে অভিযুক্তরা সোসাইটির অন্যান্য প্লট মালিকদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করে তাদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় প্রতিষ্ঠানের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে এনামুল হক প্রকাশ এনাম, মো. রানা ও মো. কায়েসসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায় নির্ধারণ করা হবে। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মামলার প্রধান আসামি মোহাম্মদ সেলিম প্রকাশ খোকনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। মামলায় আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।