মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬
সারাদেশ

২নং ভুনবীর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আব্দুল মোহিত কদরকে দেখতে চায় সাধারণ জনগণ

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
23-08-2026 6,683 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
২নং ভুনবীর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আব্দুল মোহিত কদরকে দেখতে চায় সাধারণ জনগণ
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ ও যুবদলের জ্যেষ্ঠ নেতা আব্দুল মোহিত কদরকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা।পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মোহিত কদরের পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং একাধিকবার নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তাঁর বড় ভাই এবং বোন বর্তমানে যুক্তরাজ্যে (লন্ডন) অবস্থান করছেন। পারিবারিক ঐতিহ্য ও জনসেবামূলক মনোভাবের কারণে এলাকার মানুষের কাছে কদর অত্যন্ত আস্থাশীল একটি নাম। স্থানীয়দের দাবি, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার সার্বিক সহযোগিতা এবং সামাজিক বিচার-সালিশে আব্দুল মোহিত কদর সবসময় ন্যায়পরায়ণতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্তে সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্ট। এলাকার সচেতন মহলের মতে, ২নং ভুনবীর ইউনিয়নকে একটি আধুনিক, ঘুষ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তাঁর মতো ত্যাগী ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই।তৃণমূল নেতাকর্মীদের অভিমত, বিএনপি দল থেকে যদি আব্দুল মোহিত কদরের মতো জনবান্ধব ও ক্লিন ইমেজের নেতাকে মনোনয়ন দেওয়া হয়, তবে স্থানীয় পর্যায়ে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এতে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মোহিত কদর বলেন, "আমি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করেছি। দল যদি আমার প্রতি আস্থা রেখে মনোনয়ন দেয় এবং এলাকার জনগণের ভালোবাসা ও সমর্থন থাকে, তবে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্পূর্ণ প্রস্তুত।"