মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫১
সারাদেশ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
23-08-2026 6,678 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

মোঃরফিকুল  ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝসুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের মাইজবাড়ী বদীপুর গ্রামে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গ্রামের মুরুব্বি হাজী মো. নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।


অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।



মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ,

মোঃ সওকত আলী, মো. ইদ্রিস আলী, মোঃ মেহেরাজ আলী মেম্বার ফরিদ মিয়া , আরছব আলী, শফিক মিয়া,

আলী আকবর, ইছাক মিয়া, আসক আলী, আব্দুল মোনায়েম, জাফর আলী, আকম্মদ আলী সাবেক মেম্বার নুরুল হক মোঃ ইছুব আলী সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।