মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৯
সারাদেশ

রাউজানে প্রকাশ্যে সবজি দরে অস্ত্র বিক্রি প্রশাসন নিরব

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
21-08-2026 6,379 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
রাউজানে প্রকাশ্যে সবজি দরে অস্ত্র বিক্রি প্রশাসন নিরব
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার দক্ষিণ সীমান্ত কর্ণফুলী নদীপথ ব্যবহার করে গড়ে উঠেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্য। তিন পার্বত্য জেলার পাহাড়ী সন্রাসীদের রাউজান ও রাংগুনিয়া উপজেলা দখলে নেওয়ার অপচেষ্টায় রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার সন্রাসীদে যোগসাজশে কর্ণফুলী নদী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পয়েন্টে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন এবং একই রুট ব্যবহার করে অস্ত্রের বড় চালান ও বাজারে প্রকাশ্যে সবজি দরে একে ৪৭/ একে ৫৬ মত ভারী অস্ত্র খালাসের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মাফিয়া চক্রের বিরুদ্ধে। অবৈধ বালু উত্তোলনের স্পটসমূহ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সরফভাটা (গোডাউন ব্রিজ) এবং দক্ষিণ রাজানগরের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ অংশে কর্ণফুলী নদীর বালু মহালগুলো মূলত একটি মাফিয়ার নির্দিষ্ট সিন্ডিকেটের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।অস্ত্র চোরাচালান ও বিক্রির ভয়াবহ চিত্র অভিযোগ রয়েছে, বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ি হয়ে অস্ত্রের বড় চালান রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে প্রবেশ করে। পরবর্তীতে ড্রেজার ও নৌকার মাধ্যমে এসব অস্ত্র শিলক, গোডাউন ব্রিজ এলাকা, দক্ষিণ রাজানগর ইউনিয়ন,পশ্চিম সরফভাটা, খেলাঘাট, লাম্নুর হাট, পাঁচখাইন দিয়ে বিভিন্ন স্থানে পাচার করা হয়। সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো, এই সিন্ডিকেটের মাধ্যমে কদলপুর, সমবাজ্জ্যে হাট, নাতোয়ান বাগীছা, কাগতিয়া বাজার, ডাবুয়া বাজার, হলদিয়া বাজার, পাহাড়তলী, বাগোয়ান, নোয়াপাড়া বাজারে মিয়া মার্কেট বাজার, এবং উরকিরচর ইউনিয়ন প্রকাশ্যে অস্ত্র কেনাবেচা চলছে, সুত্রমতে এদের প্রধান অস্ত্রগার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী জহির আহমদ বাড়ির আশপাশের আছদ আলী মাতাব্বর পাড়া, নিরামিষ পাড়া, সাম বলির বাড়ি ও ডুল্লোপাড়া এবং ৫ নং ওয়ার্ডে শেখপাড়া জিন্দা অলি মাজার এলাকা সহ বিভিন্ন এলাকায় একে-৪৭ বা ৫৬-এর মতো ভারী অস্ত্রের মজুদ রয়েছে বলে জানা গেছে। নেপথ্যে যারা সূত্রে জানা গেছে, এই পুরো মাফিয়া ডন ফজল হক ওরফে মাফিজুল রহমান নামের এক ব্যক্তি তাহার পাসপোর্ট নাং  EM0766483। অভিযোগ রয়েছে, তার এই বিশাল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা। মাফিয়া ফজল হকের (মাফিজুল রহমান) পক্ষে মাঠপর্যায়ে সন্ত্রাসী ও অস্ত্র বিক্রির কার্যক্রম পরিচালনা করেন তার ছোট ভাই কুখ্যাত সন্ত্রাসী জানে আলম। এই বাহিনীর বিভিন্ন স্তরে একাধিক টিম বা গ্রুপ রয়েছে। এদের মধ্যে সিরাজ মেম্বার, ছোট খোকন, পূর্ব গুজরা ইউনিয়নের মান্নান, নোয়াপাড়া ইউনিয়নের আরমান, শেখপাড়ার নঈম , মানিক, রাশেদ, ইয়াকুব (কুইন্ন্য) আছদ আলী মাতব্বার পাড়ার সুমন, নিরামিষ পাড়ার আলমগীর ও জহিরের বাড়ির ফরিদ, তৈয়ব সহ বেশ কয়েকজন সক্রিয় সদস্য বিভিন্ন এলাকায় আলাদা গ্রুপ ভাগ করে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড বজায় রেখেছে, জানে আলম আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর অংশগ্রহণের দক্ষিণ রাউজানে নিয়ন্ত্রণে নিয়েছে, জানা গেছে ফজল হক ওরফে মোহাম্মদ মাফিজুল রহমান পিতা আব্দুস সালাম মাতা রাবেয়া বেগম নামে একাধিক হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে রাউজান সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য রাউজান থানার মামলা নাম্বার ১৪/১০/৯৪- ,০৪/১২/৯১ ,০৬/১০/৯৪ ,১০/০২/৯৫,০৫/১০/৯৫,কোতোয়ালি থানা, পাচঁলাইশ চান্দগাঁও থানা বোয়ালখালী থানা রাউজান থানায় হত্যা, অপহরণ সহ দন্ড প্রাপ্ত মোট ১৭টি মামলা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাউজান ও রাঙ্গুনিয়া এলাকার একাধিক আলোচিত হত্যাকাণ্ডের পিছনে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো, চাঁদা না পেলে তাদের কে হত্যা করে। এর পেছনে এই সিন্ডিকেটের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: নোয়াপাড়া নিরামিষ পাড়ার ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকাণ্ড, বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন এলাকার ব্যবসায়ী আবদুল হাকিম হত্যাকাণ্ড, মধ্যম বেতাগীর গোলাম আলী চৌধুরী বাড়ির মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ড,পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাটে জানে আলম হত্যাকাণ্ড সহ ২৫ হত্যাকান্ডে সরাসরি নির্দেশ দাতা। রাজনৈতিক ছত্র ছায়ায় ও প্রশাসনকে মোটা অংকের বিনিময়ে হত্যা, চাঁদাবাজি জবরদখল চালিয়ে যাচ্ছে, এসব এলাকায় অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসের কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয় সচেতন মহল এই মাফিয়া চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।