মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:২৬
সারাদেশ

শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
21-08-2026 6,749 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ালিয়া বেগম (২৬) নামে এক তরুণী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভূনবীর এলাকার বাসা থেকে বাজারে যাওয়ার কথা বলে পায়ে হেঁটে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ওয়ালিয়া বেগমের পিতা মো. বারিক মিয়া এবং মাতা মোছা. রহিমা খাতুন, তিনি অবিবাহিত, তার গায়ের রং শ্যামলা, চুল কালো ও লম্বা, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৪৫ কেজি। পরিবার সূত্রে জানা যায়, ১৭ আগস্ট সকালে বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন ওয়ালিয়া বেগম, এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর পিতা মো. বারিক মিয়া ১৭ আগস্ট শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৫৬) করেছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জিডিতে উল্লেখ রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ালিয়া বেগমের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। যোগাযোগ: মো. বারিক মিয়া: ০১৬০৮৩২২৮৮৯ শেকুল ইসলাম: ০১৭৭২১৮৮৯০২ নিখোঁজ তরুণীর সন্ধানে সহায়তার জন্য স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও তথ্যটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে পরিবার।