মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০০
সারাদেশ

জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
19-08-2026 6,657 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

আজ ১৯ আগস্ট ২০২৬ তারিখে আসন্ন জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে উপজেলা প্রশাসন, হাটহাজারী কর্তৃক একটি বিশেষ আইন শৃঙ্খলা সভার আয়োজন করা হয়।

সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ, হাটহাজারী দারুল উলুম মইনুল মাদ্রাসার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়—

- হাটহাজারী বাসস্ট্যান্ড হতে মেডিকেল গেইট পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ ও দায়িত্ব বণ্টন করা।

- নির্ধারিত রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা।

- জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা।

- হাটহাজারী বাসস্ট্যান্ড হতে মেডিকেল গেইট পর্যন্ত যানবাহন থেকে অপ্রয়োজনীয় উচ্চ শব্দ, হর্ন ও শব্দদূষণ সৃষ্টি থেকে বিরত থাকা।

- সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে পুলিশের সাইবার টিমের সহযোগিতা গ্রহণ এবং প্রয়োজনীয় নজরদারি জোরদার করা।

- উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে সার্বিক পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা।

- নির্ধারিত রুট, সময়সূচি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রশাসনিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করা।

সার্বিকভাবে, সকলের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে আয়োজিত কর্মসূচি সম্পন্ন করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয় এবং সবার সহযোগিতা কামনা করা হয়।