মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৬
সারাদেশ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
18-08-2026 6,796 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


 মৌলিবাজার জেলা প্রতিনিধি:মোঃ আবদাল মিয়া:

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থানার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় *গ্রেপ্তারকৃতরা হলেন:*1. রাসেল মিয়া (২৬), পিতা: অজ্ঞাত, সাং: নিতেশ্বর, মৌলভীবাজার সদর 2. সোহেল মিয়া (২৩), পিতা: অজ্ঞাত, সাং: কড়ানগর, বানিয়াচং, হবিগঞ্জ  3. জুয়েল মিয়া (২৮), পিতা: অজ্ঞাত, সাং: পূর্বাশা, শ্রীমঙ্গল 4. রাসেল আহমেদ (৩০), পিতা: অজ্ঞাত, সাং: সিন্দুরখাঁন রোড, শ্রীমঙ্গল


শ্রীমঙ্গল থানার এসআই দীপংকর হালদারের নেতৃত্বে রাত্রিকালীন কিলো ডিউটির সময় পুলিশ জানতে পারে একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি জোড়াপুল সংলগ্ন গলিতে আরও কয়েকজন সহযোগীর সঙ্গে মিলিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটিকে ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতরে থাকা ৪ জনকে আটক করা হয়।

*উদ্ধারকৃত আলামত:*- ১টি সুইস গিয়ার চাকু- ১টি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু  - ১টি লোহার শাবল- ১টি স্টার স্ক্রু-ড্রাইভার ও ১টি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার- ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের কালো টয়োটা এলিয়ন প্রাইভেটকার

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য।

সিডিএমএস যাচাই করে জানা যায়, গ্রেপ্তারকৃত রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন আইনের ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির ১টি মামলা রয়েছে।এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের *শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার*

শ্রীমঙ্গলের বিরাহিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টায় জোড়াপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকার জব্দ হয়। গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।