মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
সারাদেশ

নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম গ্রেফতার

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
14-08-2026 7,224 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম গ্রেফতার
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম’কে দীর্ঘ ৯ বছর পর ফেনী জেলার দাগনভুঁঞা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল।

০১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মামলা নং-২৬, তারিখ-২৬ সেপ্টেম্বর ২০১৩, ধারা-৩০২/২০১ পেনাল কোড-১৮৬০ মামলায় দোষী সাব্যস্তক্রমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি আব্দুর রহিম ফেনী জেলার দাগনভূঞা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ আগস্ট ২০২৬ইং তারিখ আনুমানিক দুপুর ১৪৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার দাগনভূঞা থানাধীন দাগনভূঞা চৌমুহনী মিষ্টি মুখ সুইটস এর সামনে অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি আব্দুর রহিম (৪৮), পিতা-মৃত আবদুর বারিক, সাং-উত্তর কচ্চপিয়া, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

০২। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নোয়াখালী জেলার চরজব্বর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।