মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৬
সারাদেশ

শ্রীমঙ্গলে পাসের হারে শীর্ষর্স্থান সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা একমাত্র জিপিএ-৫ অর্জনও এই প্রতিষ্ঠানের

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
13-08-2026 7,471 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে পাসের হারে শীর্ষর্স্থান সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা  একমাত্র জিপিএ-৫ অর্জনও এই প্রতিষ্ঠানের
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।



মৌলভীবাজার প্রতিনিধি : মোঃ আবদাল মিয়া:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা।জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে সাধারণ ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে মোট ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪১ জন সফলভাবে উত্তীর্ণ হয়। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৭০.৬৯ শতাংশ।শুধু পাসের হারেই নয়, পুরো শ্রীমঙ্গল উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র জিপিএ-৫.০০ অর্জন করে উপজেলাজুড়ে সাফল্যের মুখ উজ্জ্বল করেছে এই প্রতিষ্ঠানটি। একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী হলো সাধারণ বিভাগের আহমদুল্লাহ। তার রোল নম্বর ৩০৭২৫৪।


উপজেলার প্রধান ৫টি মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান অনুযায়ী পাসের হারের ক্রম নিম্নরূপ:

১. *সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা*: মোট পরীক্ষার্থী ৫৮ জন, উত্তীর্ণ ৪১ জন। পাসের হার: ৭০.৬৯%। শ্রীমঙ্গলে একমাত্র জিপিএ-৫।২. *ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসা*: মোট পরীক্ষার্থী ৫২ জন, উত্তীর্ণ ৩৩ জন। পাসের হার: ৬৩.৪৬%।৩. *সিরাজনগর গাউসিয়া জালালিয়া মমতাজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা*: মোট পরীক্ষার্থী ৬৮ জন, উত্তীর্ণ ৪০ জন। পাসের হার: ৫৮.৮২%।৪. *শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা*: মোট পরীক্ষার্থী ৯৭ জন, উত্তীর্ণ ৫৩ জন। পাসের হার: ৫৪.৬৪%।

৫. *গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা*: মোট পরীক্ষার্থী ৭৫ জন, উত্তীর্ণ ৩৫ জন। পাসের হার: ৪৬.৬৭%।

একমাত্র জিপিএ-৫ অর্জন ও শ্রীমঙ্গল উপজেলায় পাসের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। মাদ্রাসার সার্বিক ফলাফল ও গুণগত মানে সন্তোষ প্রকাশ করে গভর্নিং বডি ও শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার প্রকাশ করেছেন।