মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২১
সারাদেশ

ডবলমুরিং থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
11-08-2026 7,654 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
ডবলমুরিং থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


 মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

ডবলমুরিং থানাধীন পাঠানটুলি আজিজ বোর্ডিং এর পাশে অবস্থিত বড়ুয়াপাড়া গামী রাস্তার উপর ১০/০৮/২৬ ইং তারিখ বিকাল ১৮:৩০ ঘটিকার সময় 

 কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ আসাদ রায়হান (৩৪) এর নেতৃত্বে ২০০-২৫০জন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্য নিয়ে মিছিল করার জন্য জড়ো হবার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা-পুলিশ অভিযান পরিচালনা করে মূল নেতৃত্বদানকারী ১)মো: আসাদ রায়হান সহ

২)মোহাম্মদ নুরুন্নবী- বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি, সদরঘাট থানা, ৩) মোহাম্মদ খায়ের-২৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য

৪) মোঃ জুয়েল- সদস্য,৫) মোহাম্মদ তুষার- সদস্য এবং ৬) মোহাম্মদ কায়সার আহমেদ - সদস্যদের ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়। এই সংক্রান্তে ডবলমুরিং মডেল থানা মামলা নম্বর ০৮, তারিখ ১১ আগস্ট ২০২৬ খ্রিঃ,সন্ত্রাস বিরোধী আইন২০০৯( সংশোধনী-২০১৩) এর ৬(১)/৭/৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা রুজু হয় এবং আসামীদের আদালতে প্রেরন করা হয়।