তাইজুল ইসলাম প্রতিনিধি:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সৌদি আরব প্রবাসী মোঃ জাকির হোসেন, মরহুম মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, ১০ আগস্ট ২০২৬, সোমবার, সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে ডিউটিতে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি বড় লরির ধাক্কায় গুরুতর আহত হন মোঃ জাকির হোসেন।
দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ প্রায় তিন ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ পর্যন্ত মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোক ও আহাজারি। মরহুম মোঃ জাকির হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে সবাই তাঁর জন্য দোয়া করেছেন।
মহান আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, কবরকে নূরে ভরে দেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।