মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯
সারাদেশ

তারেক রহমানের আগমন ঘিরে বায়েজিদে শ্রমিক দলের উচ্ছ্বাস—আনন্দ মিছিল ও স্বাগত কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
09-08-2026 7,948 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
তারেক রহমানের আগমন ঘিরে বায়েজিদে শ্রমিক দলের উচ্ছ্বাস—আনন্দ মিছিল ও স্বাগত কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে আগমন উপলক্ষে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আনন্দ মিছিল, শুভেচ্ছা ও স্বাগত কর্মসূচি পালন করেছে অঞ্চল শ্রমিক দল। কর্মসূচিকে ঘিরে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে শ্রমিক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, কারানির্যাতিত শ্রমিক দল নেতা ও সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চানমিয়া, উপদেষ্টা শেখ আলাউদ্দিন, সহসভাপতি ইব্রাহিম, সাবেক বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, রহিম, আলী হোসেন কোম্পানি, সহসভাপতি শরিফুল ইসলাম পাটোয়ারী, দাউদুল ইসলাম ও খোকন।

এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল মাহমুদ, দপ্তর সম্পাদক আলমগীর মাহমুদ, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তফা, সুজা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সম্রাট, যুগ্ম সম্পাদক মোরশেদ, সাইফুল, আশরাফ, মনছুর, মোস্তফা কামাল, মোজাম্মেল, লোকমান, মামুনসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নিরব, মঞ্জু, মো. আনোয়ার হোসেন, নউসাদ, আব্দুল মান্নান মনা, ইয়াকুব, রাজু, ভান্ডারী, রবিউল, সেলিম, ইলিয়াসসহ অনেকে।

নারী নেতৃবৃন্দের মধ্যে বায়েজিদ থানা মহিলা শ্রমিক দলের সভাপতি খোদেজা বেগম, অন্যতম নেত্রী রোমেনা বেগম, রহিমা বেগম, মারুফা বেবিসহ মহিলা শ্রমিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, তারেক রহমানের চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে বায়েজিদ এলাকার শ্রমিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে উপস্থিত হয়েছেন।

আনন্দ মিছিল ও স্বাগত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বায়েজিদ এলাকায় শ্রমিক দলের সাংগঠনিক উপস্থিতি ও কর্মীদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে।