মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫
সারাদেশ

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
09-08-2026 7,876 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত ও শুভেচ্ছা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত ও শুভেচ্ছা জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, নগর সদস্য ইব্রাহিম খলিল, খোরশেদ আলম টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সালেহ আহমেদ জিয়া।

এ ছাড়া বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুমন, সোহাগ গাজী, শফিকুল ইসলাম বাছা, মনির হোসেন, আবুল হোসেন, ইমাম হোসেন শিমুল, আমিন, জহিরুল ইসলাম, জসিম, বজলু ও মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রনি, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, মোহাম্মদ সোহেল, মো. শাহীন, আবু রাসেল, শামীম হোসেন, ইসহাক, হৃদয়, রাসেল, এসকান্দার ও আজিমসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।