মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪২
সারাদেশ

শ্রীমঙ্গলে ফিরেই নাগরিক সংবর্ধনায় এমপি মুজিব রহমান, চৌধুরী

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
08-08-2026 8,198 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গলে ফিরেই নাগরিক সংবর্ধনায় এমপি মুজিব রহমান, চৌধুরী
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


যুক্তরাজ্য-তুরস্ক সফর শেষে নিজ এলাকায় ফেরায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত

যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে নিজ এলাকা শ্রীমঙ্গলে ফিরেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জের কৃতী সন্তান আলহাজ্ব হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দেশে ফিরে নিজ এলাকায় পৌঁছাতেই সর্বস্তরের নাগরিকদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরীকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে সবসময় অনুপ্রাণিত করে। এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তারা বলেন, হাজী মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে-এমন প্রত্যাশা করেন তারা।

সর্বস্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।