নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের সন্তান সাংবাদিক মোঃ কামাল উদ্দিন। ১৯৯১ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মোঃ সম্রাট মিয়া এবং মাতা জোসনা বেগম।
প্রতি বছর ৫ আগস্ট নিজের জন্মদিন উদযাপন করলেও গত দুই বছর ধরে তিনি জন্মদিন পালন থেকে স্বেচ্ছায় বিরত রয়েছেন। ব্যক্তিগত আনন্দ-উৎসবের পরিবর্তে তিনি জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনকেই অধিক গুরুত্ব দিয়েছেন।
সাংবাদিক মোঃ কামাল উদ্দিন বলেন, “আমার জন্মদিন প্রতি বছরই আসে, কিন্তু দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়। তাই নিজের জন্মদিনের আনন্দের চেয়ে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানানোকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি।”
তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও বুকভরা ভালোবাসা রইল। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই গত বছর এবং এ বছর আমি নিজের জন্মদিন উদযাপন করিনি।”
ব্যক্তিগত উদযাপনের পরিবর্তে জাতীয় স্মৃতি ও আত্মত্যাগকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্ত অনেকের কাছে দায়িত্ববোধ ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছেও দেশের ইতিহাস, ত্যাগ ও আত্মমর্যাদার গুরুত্ব তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।