নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় একটি গাউছিয়া তৈয়বীয়া মসজিদের অপর পাশে হাজী জব্বার হাউসিং সোসাইটির গলির শেষ মাথায় অবৈধ ‘গার্মেন্টসের গোদম’ দখল বেদখলের অভিযোগ উঠেছে ইমন চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন রূপবাদ এলাকার হাজী জব্বার হাউসিং সোসাইটির গলির শেষ প্রান্তটিকে কেন্দ্র করে ইমন চৌধুরী ও তার সঙ্গীরা নিয়মিত এই অবৈধ আড্ডা পরিচালনা করে আসছে। মসজিদের মতো পবিত্র ধর্মীয় উপাসনালয়ের নিকটবর্তী এলাকায় এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রম চলায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হলে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।