মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫২
সারাদেশ

র‌্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ পাঁচজন গ্রেপ্তার

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
29-07-2026 9,173 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
র‌্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ পাঁচজন গ্রেপ্তার
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

এরই ধারাবাহিকতায় গত ২৮ এবং অদ্য ২৯ জুলাই ২০২৫ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম মহানগরী, জেলা এবং ফেনী জেলার বিভিন্ন এলাকায় পৃথক ০৬টি অভিযান পরিচালনা করে ৯০লাখ টাকার বিদেশী সিগারেট, ৮২.৫ কেজি গাঁজা, ৯,৮১০পিস ইয়াবা, ৯৯টি ফেয়ারডিলের বোতল, ৪৮টি প্লাস্টিকের এস্কাফ সিরাপের বোতল উদ্ধারসহ ০৫ জন আটক এবং পরিত্যাক্ত অবস্থায় ৫টি দেশীয় অস্ত্র ও ৪ রাইন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক কারবারি ০১টি কাভার্ড ভ্যান যোগে যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১১-৫৬৫৫ মাদকদ্রব্য বহন করে কুমিল্লা হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ জুলাই ২০২৬ইং তারিখ আনুমানিক সকাল ০৫০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন দৌলতপুর সাকিনস্থ সুলতানা ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম মুখী পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনা কালে উল্লেখিত কাভার্ড ভ্যানটি আনুমানিক সকাল ০৫২০ ঘটিকায় চেকপোষ্টে পৌঁছালে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানের ড্রাইভার অভিযুক্ত মোঃ সোহাগ(৩৬), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-রসুলপুর, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত কাভার্ড ভ্যানটির চালকের আসনের পিছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত নীল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৪.৫ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা, একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ০৫টি খাকি রংয়ের কার্টুনের ভিতর ৯৯টি ফেয়ারডিলের বোতল যার আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা এবং ৪৮টি প্লাস্টিকের এস্কাফ সিরাপের বোতল যার আনুমানিক মূল্য ৩৮হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইটি মটরসাইকেল যোগে দুইজন মাদক কারবারি কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলের নিয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী হয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ জুলাই ২০২৬ইং তারিখ আনুমানিক রাত ০০০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন তৈলারদ্বীপ ব্রীজ সংলগ্ন বাঁশখালি অংশে অস্থায়ী চেকপোস্ট করাকালীন সময়ে চট্টগ্রাম শহর অভিমুখে আসা ১ম মোটরসাইকেল উক্ত চেকপোষ্টে পৌছালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত ১। মোঃ আজিজুল হক(৩৯), পিতা-মৃত ফারুক আহমেদ, সাং-নাইখাইন মনু সিকদার বাড়ি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। ১ম মোটকসাইলে আকটক করতে দেখে ২য় মোটরসাইকেলে থাকা ইয়াবা পরিবহণকারী ইউটার্ণ করে বাঁশখালির দিকে পালিয়ে যায়। পরবর্তীতে অদ্য ২৯ জুলাই ২০২৬ ইং তারিখ রাত ০০৫০ ঘটিকায় চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন বাহারছড়া ইউনিয়নস্থ ইলশা গ্রামস্থ তুফান তালুকদার বাড়ির আবুল কালামের পাকা বসতবাড়ী হতে ২য় মোটরসাইকেলে থাকা অভিযুক্ত ২। নূর হোসেন বোরহান (৪০), পিতা- মৃত আব্দুস সালাম, সাং- পটিয়া মনসা চৌধুরী বাড়ী, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয় এবং নূর হোসেন বোরহানের হেফাজতে থাকা কালো রংয়ের মিনি ব্যাগপ্যাক এর ভিতর হইতে কালো পলিথিনে মোড়ানো ৫০ টি নীল রংয়ের পলিজিপার প্যাকেট সর্বমোট ৯ হাজার ৮১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানি মূল্য ২৯ লক্ষ ৪৩ হাজার টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো ও নীল রংয়ের হিরো গ্লামার এবং ০১টি টিভিএস স্টাইকার মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা নিয়ে যাত্রীবেশে কুমিল্লা জেলা হতে কক্সবাজার গামী তিসা প্লাটিনাম পরিবহনের বাস যোগে কুমিল্লা জেলা হতে কক্সবাজার জেলার উদ্ধেশ্যে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ জুলাই ২০২৬ইং তারিখ আনুমানিক রাত ২৩৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন খাইয়ারা রাস্তার মাখাস্থ ফরহাদী স্টিল ফর্পোরেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের চট্টগ্রাম গামী পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করি। চেকপোষ্ট চলাকালে অনুমানিক ২৩:৫০ ঘটিকার সময় উক্ত বাসটি চেকপোষ্টে থামিয়ে র‌্যাব সদস্যরা অভিযুক্ত মোছাঃ লায়লা বেগম (৪০), স্বামী-শামছু আলম, সাং-নুনিয়ারছড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজর’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তের হেফাজতে থাকা একটি লাল খয়েরী রংয়ের ট্রলি ব্যাগের ভিতরে রক্ষিত ০২ টি গাঁজার বান্ডিল, কাপড় বহনকারী ব্যাগের ভিতয়ে রক্ষিত ০১ টি গাঁজায় বাঙিল এবং অপর একটি বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ০২ টি গাঁজার বান্ডিল সহ সর্বমোট ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় একজন মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা একটি ডেলিভারি ভ্যান গাড়ী যোগে (যার রেজি মেট্রো-ম-৫১-১২৪১) বহন করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ জুলাই ২০২৬ ইং তারিখ আনুমানিক রাত ২১৫৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের উত্তর পাশে অবস্থিত খান সিটি সেন্টার এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী পাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে উক্ত ডেলিভারি ভ্যান গাড়ীটি চেকপোস্ট কাছে পৌঁছালে ডেলিভারি ভ্যান গাড়ীর ভিতরে থাকা অজ্ঞাতনামা চালক উক্ত