মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০০
সারাদেশ

শ্রীমঙ্গল সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ

মোহাম্মাদ কামাল উদ্দিন
প্রতিবেদক মোহাম্মাদ কামাল উদ্দিন
28-07-2026 9,379 বার পঠিত
ফটো কার্ড প্রিন্ট
শ্রীমঙ্গল সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ
ট্যাগ নেই
সংবাদ শুনুন
আপনার ডিভাইসের বাংলা voice ব্যবহার করে সংবাদটি পড়ে শোনানো হবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


শ্রীমঙ্গল প্রতিনিধি:মোঃ তাজুল ইসলাম:

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সাব-রেজিস্টার কর্মকর্তা শংকর কুমার ধর।

এ সময় কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, বিভিন্ন ডিড রাইটার এবং সাব-রেজিস্টার অফিসে আগত বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপস্থিত ব্যক্তিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।