বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
চসিকের অভিযান পাঠানটুলী চৌমুহনী এলাকায় ফুটপাত থেকে প্রায় ৫০ টি অবৈধ দোকান উচ্ছেদ
৯ নভেম্বর ২০২৬ খ্রি,নগরীর পাঠানটুলী চৌমুহনী এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে নগরীর আগ্রাবাদস্হ পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০ টি অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।