বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
মোঃ ফারুক মিয়া নেত্রকোনা প্রতিনিধি:
মঙ্গলবার সকালে নেত্রকোণার মদনের উচিতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এসময় যাত্রীবেশে থাকা দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার সালমা আক্তার (৩৪), হৃদয় হাসান (২৪), অপর নারী মিনা বেগম (৩৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
আটককৃত কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।