বিশেষ প্রতিনিধি, মোহাম্মাদ কামাল উদ্দিন ।।
ইশতাক আলী চৌধুরী সিলেট স্টাফ রিপোর্টার:
যথাযথ প্রক্রিয়া মানা হয়নি
বিএনপির অভিযোগ, নাগরিক সংবর্ধনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে "নাগরিক কমিটি" গঠন করা হয়নি
আয়োজকদের স্বেচ্ছাচারিতা
সংবর্ধনা আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, "তৃণমূল নেতাকর্মীদের রেখে নাগরিক সংবর্ধনা আয়োজন করা ঠিক হবে না"। এজন্য তারা শুধু সিটি কর্পোরেশনের অনুষ্ঠানটি বয়কট করেছে।
বিএনপি নেতারা যা বলেছেন
সভাপতি নাসিম হোসাইন বলেছেন,
"সিলেট সিটি কর্পোরেশন এর অনুষ্ঠান আমরা বয়কট করেছি। সিলেটের বেশির ভাগ নেতাকর্মী বয়কট করেছেন"
সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন,
শুধু সিলেট মহানগর না সিলেট জেলা বিএনপিও বয়কট করছে।
বয়কট করলেও বিএনপি নেতারা জানিয়েছেন তারা রাষ্ট্রপতির সিলেট সফরকে স্বাগত জানিয়েছেন। তাই মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের ৭টি পয়েন্টে অবস্থান নিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান
প্রক্রিয়া ও কমিটি গঠন নিয়ে আপত্তি থাকায় সিসিকের নাগরিক সংবর্ধনায় অংশ নিচ্ছে না বিএনপি। কিন্তু রাষ্ট্রপতির সফরকে তারা সম্মান জানিয়েছে।